সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
প্রকাশিত : ১০:১৮, ৩ মে ২০২৬
সিলেটে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৩ মে) ভোর ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এই ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির।
পুলিশ জানায়, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম বলেন, সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন ঘটনাস্থলে ও তিনজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। এতে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তারা সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।
এএইচ
আরও পড়ুন










