ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের আনন্দ মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫, ২৩ জুন ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার বেতাগীতে আনন্দ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সন্ধ্যায় বেতাগী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল করে। 

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের স্বতঃস্ফূর্ত মিছিলে অংশগ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বেতাগী উপজেলার কোন স্থান থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এই মিছিল বের করেছে সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্চিত করে কিছু বলতে পারেনি। 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য সতর্ক অবস্থানে আছেন। গত একদিন আগে বেতাগী থানা পুলিশ ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছিল।

এএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি