ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬

গোপালগঞ্জে সতর্ক অবস্থানে পুলিশ-সেনাবাহিনী, বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৯, ২৩ জুন ২০২৬

Ekushey Television Ltd.

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা ঠেকাতে সতর্কতা অবস্থানে আইন শৃঙ্খলাবাহিনী সদস্যরা।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে শহর সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশসদস্যদের দেখা গেছে।

গোপালগঞ্জ জেলায় দুইজন অফিসারসহ ১৭১ জন সেনাসদস্য মোতায়েন থাকলেও এ পর্যন্ত তাদের কোথাও দেখা যায়নি। 

এদিন সকাল থেকে শহরের যান চলাচল স্বাভাবিক দেখা রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীকে শহরে কোন মিছিল মিটিং করতে দেখা যায়নি। 

গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। কোন ধরনের মিছিল মিটিং ও নাশকতার সৃষ্টি করার চেষ্টা করা হলে তা সাথে সাথেই কঠোর হস্তে দমন করা হবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি