ঢাকা, বুধবার   ২৪ জুন ২০২৬

টঙ্গীতে আগুনে পুড়ে গেছে কলোনির ৩০ রুমের মালামাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫০, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১০:১৮, ২৪ জুন ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীর মুদাফা এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসে তিন ইউনিট আধাঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে কলোনির ৩০টি রুমের মালামাল।

বুধবার সকাল সোয়া ৬টার দিকে টঙ্গীর মুদাফা এলাকায় কলোনিতে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ শাহিন আলম। পরে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। 

সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আধাঘণ্টায় চেষ্টায় এ আগুন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে। 

এ সময় আগুনে দুটি কলোনির ৩০টি রুমের মালামাল পুড়ে যায়। 

বৈদ্যুতিক শর্ট সার্টিফিকেট থেকে এই আগুনে সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহিন আলম।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি