ঢাকা, শনিবার   ২৭ জুন ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৪, ২৭ জুন ২০২৬

Ekushey Television Ltd.

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সায়েম নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী সী পার্ল হোটেলের দক্ষিণ পাশের সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নিখোঁজ যুবক মোহাম্মদ সায়েম চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার মো. ইকবালের ছেলে।

সায়েমের বন্ধু আরমান জানান, দুপুরের দিকে তারা একসঙ্গে সমুদ্রে গোসল করতে নেমেছিলেন। গোসলের একপর্যায়ে সায়েম সমুদ্রের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। এ সময় তিনি সায়েমকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।

বিচকর্মী নাজিম জানান, আরমানের চিৎকার শুনে স্থানীয় লোকজন, বিচকর্মী এবং সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সায়েম নিখোঁজ রয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি