ঢাকা, রবিবার   ০৫ জুলাই ২০২৬

ফতুল্লায় ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে গণপিটুনিতে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৮, ৫ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারী আখ্যা দিয়ে সিজান নামে এক যুবককে বাসা থেক ধরে এনে গণপিটুনী দিয়ে হত্যার অভিযোগ উঠেছে একটি সামাজিক সংগঠনের বিরুদ্ধে। 

শনিবার রাতে পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। 

স্বজনরা জানান, স্থানীয় মসজিদের ইমাম কাউছার আহমেদ সম্প্রতি এলাকার যুবকদের নিয়ে ‘আল ফালাহ কল্যাণ সংগঠন’ নামে মাদক-সন্ত্রাস বিরোধী একটি সামাজিক সংগঠন গড়েন। শনিবার রাতে কাউছারের নেতৃত্বে ওই সংগঠনের ৩০ থেকে ৪০ জন সদস্য জিসানের বিরুদ্ধে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ তুলে বাসা থেকে ধরে নিয়ে যায়। এরপর পিটিয়ে ও শারীরিক নির্যাতন করে জিসানকে গুরুতর আহত করে তারা। 

এক পর্যায়ে জিসান অচেতন হয়ে পড়লে ওই অবস্থায় তাকে পরিবারের কাছে তুলে দিয়ে চলে যায় সংগঠনের সদস্যরা। পরে স্বজনরা মূমূর্ষ অবস্থায় জিসানকে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। 

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহত জিসানের পরিবার। তদন্তসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি