এনায়েতপুরে চাঞ্চল্যকর নিখোঁজ দুই শিশু উদ্ধার, রহস্য উদঘাটন
প্রকাশিত : ১৯:২৯, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:৩২, ১৪ জুলাই ২০২৬
সিরাজগঞ্জের এনায়েতপুরে চাঞ্চল্যকর নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে নিখোঁজের রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ।
এ বিষয়ে মঙ্গলবার বিকালে এনায়েতপুর থানা পুলিশ আনুষ্ঠানিক একটি সাংবাদিক সম্মেলন বিষয়টি অবহিত করেন।
সিরাজগঞ্জের কামারখন্দ সার্কেল সহকারি পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম ও এনায়েতপুর থানার ওসি মোহাম্মদ জাহিদ হোসেন উদ্ধারের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দেন।
তারা জানান, ইতিপূর্বে এই নিখোঁজের ঘটনায় দুজনকে জড়িয়ে আব্দুল্লাহ পিতা শামীম হোসেন বাদী হয়ে এনায়েতপুর থানায় একটি মামলা দায়ের করেন। তাদের উদ্ধারের মাধ্যমে মূল ঘটনাটি উদঘাটিত হলো বলে জানান তারা।
উদ্ধার হওয়া খুকনী উত্তরপাড়া গ্রামের শামীমের ছেলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ (১১) ও পার্শ্ববর্তী বেলকুচি উপজেলার দৌলতপুর নতুন পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে আফসার আলী (১১)।
তারা কৌতুহল বসত দুই বন্ধু মিলে গত ১১ জুন ৫০ টাকা নিয়ে বের হয়ে সিরাজগঞ্জের সয়দাবাদ রেল স্টেশন থেকে ট্রেনের ছাদ প্রথমে ঢাকার কমলাপুর রেল স্টেশনে পৌঁছে সেখানে তিনদিন অবস্থান নেয়।
এরপর সেখান থেকে হবিগঞ্জের হরেশপুর রেল স্টেশনের পাশে শরীফের রেস্টুরেন্টে ৩০ দিন অবস্থান নেন। এরপর সেখান থেকে বন্ধু আফসার আলী বাড়িতে চলে আসে। তার তথ্য মতে এনায়েতপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সেখান থেকে তাকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া শিশুরা জানান, কৌতুহলবসত তারা নিজেরাই স্বইচ্ছায় বাড়ি থেকে বের হয়েছিলেন।
এএইচ
আরও পড়ুন










