চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড
প্রকাশিত : ১৭:০১, ২০ জুলাই ২০২৬
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের স্কুলছাত্রী মরিয়মকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে আদালত একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেছেন।
আজ সোমবার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চুয়াডাঙ্গার বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোক্তাগীর আলম আসামির উপস্থিতিতে এই মামলার রায় ঘোষণা করেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২১ ডিসেম্বর গোয়ালপাড়া গ্রামের মরিয়ম খাতুন কয়েকজন শিশুকে সাথে নিয়ে মাঠে শাক তুলতে যায়। এসময় শাক তুলে দেওয়ার কথা বলে আসামি মরিয়মকে একটি ভুট্টাখেতের ভেতর নিয়ে যায় এবং ধর্ষণ শেষে হত্যা করে।
আবুল হোসেনের বাড়ি পার্শ্ববর্তী গয়েশপুর গ্রামে।
তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত আবুল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
চুয়াডাঙ্গার নারী ও শিশু আদালতের পিপি এমএম শাহজাহান মুকুল জানান, ৩১ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
রায়ে সন্তষ্ট বলে জানিয়েছেন বাদী ও রাষ্ট্রপক্ষ।
এএইচ
আরও পড়ুন










