ঢাকা, মঙ্গলবার   ২১ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৬, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২১, ২১ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটো রিক্সা চালক ভিকু মিয়ার স্ত্রী হাসিনা বেগম (৪৯), তার মেয়ে আশা খাতুন (৩৪) ও আশা খাতুনের শিশু কন্যা মিম খাতুন (১২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক-ওসি একরামুল হোসাইন জানান, অটোরিকশাচালক ভিকু মিয়া গতরাতে তার অটোর ব্যাটারীতে বিদ্যুৎ চার্জে দিয়েছিলেন। সকালে বিদ্যুৎ চার্জার থেকে বাড়ির লোহার সিঁড়িতে আর্থিং হয়। এ সময় লোহার সিঁড়িতে হাত দেয় তার স্ত্রী হাসিনা বেগম। তাকে ছাড়াতে যায় মেয়ে হাসিনা খাতুন। এ সময় হাসিনার মেয়ে মিম মাকে ধরলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ৩ জন। 

পুলিশ পরিদর্শক জানান, ৩ জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুত্থান মামলা দায়ের করা হয়েছে থানায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি