খুলনায় মাছের ঘেরে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশিত : ১৩:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০২৬
খুলনার রূপসা উপজেলায় মাছের ঘের থেকে বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ইলাইপুর গ্রামের ফ্রেশ ফুডসের পেছনে মোমিনবাগ এলাকার একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাপ্পি আলাইপুর গ্রামের মৃত আকবর শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মোমিনবাগ এলাকার বিলের মধ্যে মাছের ঘেরের পানিতে বাপ্পির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।
এএইচ
আরও পড়ুন










