ঢাকা, সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬

আরব সাগর থেকেও ‘শত্রুদের’ সরিয়ে দেওয়ার হুমকি খামেনির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, দক্ষিণাঞ্চলের উপকূলীয় জলসীমা থেকে ‘শত্রু বাহিনীকে’ পিছু হটতে বাধ্য করেছে ইরানের সামরিক বাহিনী। শিগগিরই আরব সাগর থেকেও তাদের উপস্থিতি পুরোপুরি দূর করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইরান-ইরাক যুদ্ধ এবং ২০২৪ সালে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন খামেনি।

বার্তায় তিনি দাবি করেন, ইরানের সামরিক বাহিনী এবং হরমুজ প্রণালীর নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর প্রতিরোধের মুখে ‘শত্রুরা’ দক্ষিণ ইরানের উপকূলীয় এলাকা থেকে আরব সাগরের দিকে সরে যেতে বাধ্য হয়েছে।

খামেনির ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে আরও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হলে প্রতিপক্ষের নিজেদেরই ক্ষতির মুখে পড়তে হয়েছে। আরব সাগর থেকেও তাদের উপস্থিতি সরিয়ে দেওয়ার সময় ঘনিয়ে আসছে বলেও তিনি মন্তব্য করেন।

২৭ সেপ্টেম্বর তেহরানের একটি সড়কে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবি সংবলিত ব্যানারের পাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে দেখা যায়।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি