ঢাকা, রবিবার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬

যমুনায় নৌকাডুবিতে নিখোঁজ ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন।

বুধবার রাতে উপজেলার ফুটানিবাজার ঘাট ছেড়ে যমুনা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি এম এম মইনুল ইসলাম জানান, বুধবার রাতে চুকাইবাড়ী ইউনিয়ন থেকে ভিজিএফ চাল নিয়ে যাওয়ার সময় মাঝ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস ১৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। নৌকাটিতে অন্তত ২৮ জন যাত্রী ছিল।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি