ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬

আশুলিয়ায় ২৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৮, ২৬ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকা অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ৫'শ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় জব্ধ করা হয়েছে নিম্নমানের পাইপ, রাইজার ও চুলাসহ বিভিন্ন সরঞ্জামাদি। 

মঙ্গলবার বিকেলে আশুলিয়ার দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপক (বিপনন) আবু সাদাত মো. সায়েম।
 
তিতাসের এই কর্মকর্তা জানান, মঙ্গলবার বিকালে আশুলিয়ার দূর্গাপুর এলাকায় তৃতীয়বারের মত বিভিন্ন বাসা বাড়ির আবাসিক অবৈধভাবে লাগানো গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় আড়াই হাজার আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় জব্ধ করা হয় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ, রাইজার ও চুলাসহ বিভিন্ন সরঞ্জামাদি।

এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি তাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি