ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রাজবাড়ীতে শনাক্ত আরও ৪৩ জন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৬, ১৮ জুন ২০২১

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে পুনঃরায় বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৪৩ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। আজ শুক্রবার বিকাল পর্যন্ত হোম আইসোলেশনে দুইশ জন এবং সদর হাসপাতালে ৯ জন এবং পাংশা হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি রয়েছেন ১ জন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানিয়েছেন, এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪শ ১২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার একশ ৬৫ জন। মৃত্যু হয়েছে ৩৮ জনের। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও প্রদান করেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি