ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুর সিটি মেয়র করোনায় আক্রান্ত

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৪৩, ১৩ আগস্ট ২০২১ | আপডেট: ১৯:৪৫, ১৩ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম করোণা আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার তাঁর রোগমুক্তি কামনা করে মসজিদে জুমার শেষে বিশেষ মোনাজাত করা হয়েছে। 

এছাড়া বিভিন্ন মন্দির, প্যাগোডা বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। তিনি করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন। 

সম্প্রতি, তাঁর করোনার উপসর্গ দেখা দিলে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নমুনা পরীক্ষা করাতে দেন। নমুনা পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ আসে।
কেআই//  


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি