ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৩, ৮ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সর্বমঙ্গলা গ্রামের পাঁচপীর নামক স্থানে একটি ধানক্ষেত থেকে বুধবার অজ্ঞাত এক যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, সকালে নুর ইসলাম নামে এক কৃষক তার ধানক্ষেতে বিষ দিতে গিয়ে লাশটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, লাশটি গত ৩ থেকে ৪ দিন আগের হতে পারে। লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি