ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

শার্শায় মাইক্রোবাস চাপায় শিশু নিহত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২১:০২, ২৮ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় মাইক্রোবাস চাপায় সাইকেল আরোহী মেহেদী হাসান (১২) নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার বিকাল ৫টার সময় শার্শা-কাশিপুর সড়কের ডিহি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত মেহেদী হাসান শার্শা উপজেলার কাশিপুর বটতলা গ্রামের মিলন হোসেনের ছেলে।

গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাবুর রহমান জানান, মেহেদী হাসান বাড়ি থেকে সাইকেল যোগে পাকশিয়া বাজারে আসার সময় ডিহি নামক স্থানে পিছন দিক থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫১৮৬৩৪) ধাক্কা দিলে শিশুটি সাইকেল থেকে পড়ে গিয়ে মাইক্রোবাসের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 
ঘাতক মাইক্রোবাসটি এলাকাবাসী আটক করে রেখেছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি