ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এসআইবিএল এর অনুদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৯, ২৩ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:১৯, ২৩ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) দেশের বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিন কোটি টাকার অনুদান প্রদান করেছে।


বুধবার রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসআইবিএল এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মেজর ডা. মো. রেজাউল হক (অব.) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ অনুদানের চেক তুলে দেন।


এসময় অন্যদের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাঈদুর রহমান এবং ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনিসুল হক উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি