ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

ভাষা শহীদদের প্রতি ইসলামী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ২২ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

ব্যাংকের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ডাইরক্টের মোঃ জয়নাল আবেদীন ও মোহাম্মদ নাসির উদ্দিন এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। 

এসময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, মোঃ নাইয়ার আজম, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন ও মুহাম্মদ শাব্বির এবং চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি