ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সার্ভার বিপর্যয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ৫ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন (বিপর্যয়) হয়ে গেছে। এতে চেক ক্লিয়ারিং, স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট নিষ্পত্তি ব্যাহত হচ্ছে।

বুধবার দুপুর ১২টায় সার্ভার ডাউন হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে বিলম্ব ঘটছে বলে জানা যায়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, দুপুর ১২টার দিকে কম্পিউটারে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে সংযোগ পাননি তারা।

ব্যাংকের এক কর্মকর্তা বলেন, সার্ভার ডাউন থাকায় এতে ঢুকতে সমস্যা হচ্ছিল।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি