ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

এলপিজির নতুন দাম জানা যাবে বিকালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ২ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

জানুয়ারি মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হবে আজ।

মঙ্গলবার (২ জানুয়ারি) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম নির্ধারণ করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি ২০২৪ মাসের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে মঙ্গলবার। এ সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।
 
প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর এলপিজির দাম বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি