এসএসসি ২০২৬-এর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল টেকনিক ইজি এডুকেশন
প্রকাশিত : ১৮:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রাণিত করতে এক জমকালো বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের অন্যতম বৃহৎ অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান টেকনিক ইজি এডুকেশন (TEE) এবং দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই প্রকাশনী টেকনিক পাবলিকেশন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নির্বাচিত হাজারো জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে সম্মেলন কেন্দ্রটি।কৃতী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক স্বীকৃতিশিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও অসাধারণ একাডেমিক অর্জনকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট, টি-শার্ট, ব্যাগ ও ক্যাপসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার দেওয়া হয়। এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ পুরস্কার ও র্যা ফেল ড্র-এর ব্যবস্থা ছিল।
আয়োজকেরা জানান, প্রতিটি ভালো ফলাফলের পেছনে থাকে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও স্বপ্ন। শিক্ষার্থীদের এই অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনে আরও বড় লক্ষ্য অর্জনে উৎসাহিত করতেই তাদের এই প্রয়াস।
মনোযোগ বাড়াতে এলো ‘টিসি গ্লাস’একাডেমিক স্বীকৃতির পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে অনুষ্ঠানে টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে নতুন গ্যাজেট ‘টিসি গ্লাস’ (টেকনিক কনসেনট্রেশন)-এর যাত্রা শুরু করা হয়।
এটি মূলত শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে। ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে মোবাইলের সঙ্গে সংযুক্ত এই চশমাটি চোখে পরলে মোবাইলের ভিডিওটি প্রায় ৪০ ইঞ্চি পর্দার মতো বড় দেখাবে। ফলে বাইরের দিকে মনোযোগ চলে যাওয়ার সুযোগ থাকবে না এবং শিক্ষার্থীরা পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিতে পারবে।
আয়োজকদের দাবি, এই চশমা ব্যবহারের মাধ্যমে এক ঘণ্টার পড়া মাত্র আধা ঘণ্টায় শেষ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের ৫০ জনেরও বেশি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও মিডিয়া ব্যক্তিত্ব। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া সরকার (আরজে কিবরিয়া), আশিক আহমেদ, লিলিপুট ফারহান, সৈয়দ আবিদ হোসাইন সামি, ফারাবি হাফিজ, নাসির তামজিদ, তানজিনা তাবাসুম, ডিবি রবিউল, রাজ ব্রো, নাফিস সালিম, আকিব আহমেদ, টুকো দ্য আগলি, সারওয়ার ও সাদিয়া, বিতিক বাজ, মিয়া ভাই রনি, দ্য চাল্লুচিজ, রনজু মিয়া, আসাদুজ্জামান জয়, ফাহাম আশাহাব আসিফ, বুকস এন্ড মোর উইথ অথৈ, সামির স্ক্যান, সিজয় সাহা, তানভীর হাসান সহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষভাগে কৃতী শিক্ষার্থীদের আনন্দ ও বিনোদন দিতে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে মঞ্চে হাজির হন বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাশরিফ খান ও তার দল 'কুঁড়েঘর' ব্যান্ড। তাদের জনপ্রিয় গানগুলোর সুরের মূর্ছনায় মেতে ওঠে উপস্থিত তরুণ শিক্ষার্থীরা।
এমএইচ
আরও পড়ুন










