ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

প্রতিষ্ঠার দু’দশক পরে ভাসানী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ডাস্টবিন

মাভাবিপ্রবি সংবাদদাতা 

প্রকাশিত : ১৪:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশের কিংবদন্তি রাজনৈতিক নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নামানুসারে ১৯৯৯ সালে ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইল জেলার সন্তোষে প্রতিষ্ঠিত হয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

প্রতিষ্ঠার ২০ বছর পার হয়ে গেলেও নির্মিত হয়নি ময়লা রাখার কোনো ডাস্টবিন। অবশেষে বিশ্ববিদ্যালয় জুড়ে কয়েকটি ডাস্টবিন বসানোর পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, ক্যাম্পাসে ডাস্টবিন না থাকায় ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে রাখা হয়। এতে করে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাসহ সবাইকে।

পরিচ্ছন্নতার কথা বিবেচনা করে অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১০টির বেশি ডাস্টবিন বসানোর পরিকল্পনা হাতে নিয়েছে। প্রতিটি ডাস্টবিনের মধ্যে ৩ রকমের ৩টি ভিন্ন রঙের ড্রাম থাকবে। যেগুলো পরবর্তীতে প্রক্রিয়াকরণের ব্যবস্থা করা হতে পারে। ইতিমধ্যেই কিছু কিছু জায়গা নির্ধারিত হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মো. আবু তালেব জানান, ‘বিশ্ববিদ্যালকে পরিছন্ন রাখার জন্য কিছু ডাস্টবিন বসানোর পরিকল্পনা নেয়া হয়েছে। ডাস্টবিনগুলো নিয়মিত পরিষ্কার রাখার ব্যবস্থা করা হবে। কাম্পাস পরিছন্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি