ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬

করোনার টিকা পাচ্ছেন নোবিপ্রবি শিক্ষার্থীরা 

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪২, ২ মার্চ ২০২১

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের ভ্যাকসিন পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ সাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 

নোটিশে নোবিপ্রবির আবাসিক হলের সকল শিক্ষার্থীর কাছে জাতীয় পরিচয় পত্র/ স্মার্টকার্ডের কপি ইমেইল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য হলের শিক্ষার্থীদের কাছ থেকেও অতি শিগগিরই জাতীয় পরিচয় পত্র/স্মার্ট কার্ডের ছবি চাওয়া হবে বলে জানা যায়। 

এবিষয়ে আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ জানান, আমরা শিক্ষার্থীদের কাছে পরিচয়পত্র চেয়েছি। তথ্যগুলো পেলেই আমরা টিকা প্রদানের কাজ শুরু করবো। আশা করছি, শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি