ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬

উত্তরার বারে পুলিশের অভিযানে চিত্রনায়ক গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৮, ২৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তরার একটি বারে পুলিশের অভিযানে ঢাকাই সিনেমার নব্বই দশকের আলোচিত অভিনেতা মাসুদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের ওই বারে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়। সেদিন বারটিতে ছিলেন ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়ক মাসুদ শেখ।

মাসুদ শেখের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। তিনি জানান, গ্রেপ্তারের পর নায়ককে তিনদিনের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৯৯৪ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘দেশপ্রেমিক’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক করেন মাসুদ শেখ। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শাবনূরের সঙ্গেও।

তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে আছে ‘দেশপ্রেমিক’, ‘পাগলা বাবুল’, ‘জামিন নাই’, ‘আসামী বধূ’, ‘দুর্দান্ত পামেলা’, ‘কুখ্যাত জরিনা’, ‘খবর আছে’, ‘মানুষ কেন অমানুষ’, ‘টাইম নাই’, ‘চক্রান্তের শিকার’ ইত্যাদি।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি