যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত অবসানে ৭ দিনের রোডম্যাপ দিলো ইরান
প্রকাশিত : ২০:১৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার সঙ্গে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সংঘাত ও উত্তেজনা নিরসনের লক্ষ্যে ওয়াশিংটনকে সাত দিনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রস্তাব করেছে ইরান।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের কাছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই প্রস্তাবের কথা জানান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনেএই তথ্য প্রকাশ করা হয়।
নিউইয়র্কে সাংবাদিক ও শিক্ষাবিদদের একটি প্যানেলের সঙ্গে আলাপকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, এই রোডম্যাপের মূল ভিত্তি হলো গত জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারস্পরিক সম্মতিতে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক।
প্রস্তাবিত এই সমঝোতায় মূলত দুটি প্রধান শর্তের ওপর জোর দেওয়া হয়েছে। দুই দেশের মধ্যকার চলমান সব ধরনের প্রতিকূল ও বৈরী সামরিক-রাজনৈতিক কার্যক্রম অবিলম্বে বন্ধ করা। আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্য সুরক্ষার স্বার্থে গুরুত্বপূর্ণ নৌপথ 'হরমুজ প্রণালি' পুনরায় অবাধ চলাচলের জন্য খুলে দেওয়া।
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, ওয়াশিংটন এই রোডম্যাপে সায় দেওয়ার সাথে সাথেই তেহরান এটি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এমএইচ
আরও পড়ুন










