মদিনায় তেল পাইপলাইনে হামলা, আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিত : ১০:০৪, ১০ নভেম্বর ২০২৬
সৌদি আরবের মদিনা অঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট (পূর্ব-পশ্চিম) তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ফলে পাইপলাইনের একটি অংশে সীমিত আকারে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় জরুরি উদ্ধারকারী দল।
সোমবার (৯ নভেম্বর) এ ঘটনা বলে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় কেউ হতাহত হননি। একই সঙ্গে পাইপলাইনের স্বাভাবিক কার্যক্রমেও কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। জরুরি উদ্ধারকারী দল দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সৌদি আরবের জ্বালানি পরিবহন ব্যবস্থায় ইস্ট-ওয়েস্ট বা পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পাইপলাইনের মাধ্যমে দেশটির পূর্বাঞ্চলের তেল উৎপাদন এলাকা থেকে অপরিশোধিত তেল লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরে পরিবহন করা হয়।
আন্তর্জাতিক বাজারে সৌদি তেল সরবরাহের ক্ষেত্রেও পাইপলাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এদিকে, হামলার ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এএইচ
আরও পড়ুন










