ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬

আবারও ইতালির প্রেসিডেন্ট মাত্তারেল্লা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ৩০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

দ্বিতীয় মেয়াদে ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা পুনর্নির্বাচিত হয়েছেন। বার্তাসংস্থা বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

রোমে উত্তেজনাপূর্ণ ভোটের ছয় দিন পরে ৮০ বছর বয়সি সাবেক এই প্রেসিডেন্ট সবচেয়ে জনপ্রিয় হিসাবে আবির্ভূত হন।

এর আগে তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন কিন্তু প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ইতালির “স্থিতিশীলতার” জন্য তাকে ফের প্রেসিডেন্ট হতে রাজি করান।

ফলে অষ্টম দফার ভোটের পর শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে পুনর্নির্বাচিত হলেন।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি