গ্রামীণ ব্যাংকের ঋণের সুদের হার নিয়ে রুল জারি
প্রকাশিত : ১৫:০৫, ১৮ মে ২০২৬
গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন সামঞ্জস্য রাখা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি খিজির আহমেদের চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।
ড. ইউনুস, বাংলাদেশ ব্যাংকসহ বিবাদীদের ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান ও ব্যারিস্টার ফাতেমা চৌধুরী।।
২০১১ সালে গ্রামীণ ব্যাংকের সুদের হার কত তা জানতে চেয়ে হাইকোর্টে রিট করা হয়। এরপর সোমবার রিটের শুনানী হয়ে রুল জারি করেন হাইকোর্ট।
এতদিন পরে শুনানী কেন প্রশ্ন করা হলে রিটকারী আইনজীবী মাসুদ আর সোবাহান জানান, আইনটা পরিবর্তন হওয়ায় এটি রিফ্রেশ করা হয়েছে।
রুলে গ্রামীণ বাংলাদেশের ভূমিহীন ঋণগ্রহীতাদের জন্য প্রবর্তিত মাইক্রোক্রেডিট কর্মসূচির আওতায় গ্রামীণ ব্যাংক যে সুদের হার আরোপ করে; যা নির্ধারিত ব্যাংকগুলোর সুদের হারের তুলনায় অত্যন্ত বেশি ও শোষণমূলক— সে সুদের হার কমানোর জন্য ব্যাংকিং কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
এএইচ
আরও পড়ুন










