ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

বিকেলে শুরু হচ্ছে সংসদের ১৫তম অধিবেশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ২ মে ২০১৭ | আপডেট: ১৩:০১, ২ মে ২০১৭

Ekushey Television Ltd.

দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হবে। সংসদ সচিবালয় সূত্র এ খবর জানিয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২অনুচ্ছেদের (১) ধারা অনুযায়ী জাতীয় সংসদের এই অধিবেশন আহ্বান করেন।

পূর্ববর্তী অধিবেশনের ৬০ কর্মদিবসের মধ্যে নতুন অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে এই অধিবেশন আহ্বান করা হয়েছে। এটি হবে প্রাক-বাজেট সংক্ষিপ্ত অধিবেশন। সূত্র আরও জানায়, চলতি মাসের শেষ দিকে যেকোনো দিন বাজেট অধিবেশন আহ্বান করা হতে পারে।

জাতীয় সংসদের সর্বশেষ ১৪তম অধিবেশন গত ২২ জানুয়ারি শুরু হয়ে ১১ মার্চ পর্যন্ত চলে।

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি