ঢাকা, বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬

ফের ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ৩ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিট এই ভূমিকম্প অনুভূত। এর উৎপত্তিস্থল মিয়ানমারে বলে জানা গেছে। 

এর আগে এদিন ভোর ৪টা ৩৬ মিনিটে দেশে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।  ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভোরের ভূমিকম্পটির কেন্দ্র ছিল সাতক্ষীরার কলারোয়া। কেন্দ্র থেকে এর গভীরতা ১৫০ কিলোমিটার। এ সময় সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের এলাকা মৃদু কেঁপে ওঠে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি