ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬

ভারত-ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ আসিফ নজরুলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ৫ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এ ধন্যবাদ জানান তিনি।

পাকিস্তানকে ধন্যবাদ জানানো উপদেষ্টার পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

ধন্যবাদ পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি