হেঁটে একুশের অনুষ্ঠানে আসা–যাওয়া করলেন প্রধানমন্ত্রী, সঙ্গে মেয়ে
প্রকাশিত : ১৪:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পদক বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন তিনি। অনুষ্ঠান শেষে হেঁটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে আসেন প্রধানমন্ত্রী।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী সচিবালয়ের ১ নম্বর ভবন থেকে ৫ নম্বর ফটক দিয়ে বের হয়ে পরিবহন পুল ভবনের সামনে দিয়ে ওসমানী মিলনায়তনে যান। অনুষ্ঠান শেষে দুপুর ১২টার দিকে সচিবালয়ের ফিরেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।
জানা যায়, সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৩০ মিনিটে তিনি নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সংস্কারসহ বেশ কিছু নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এরপর সকাল ১০টা ৪৭ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে সচিবালয় থেকে হেঁটে রওনা হন। অনুষ্ঠানে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠান শেষে দুপুর ১২টার দিকে সচিবালয়ের মূল ফটক দিয়ে আবার মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে আসেন প্রধানমন্ত্রী।
এএইচ
আরও পড়ুন










