অবসরে পাঠানো হল কৃষি সচিব এমদাদ উল্লাহকে
প্রকাশিত : ১৫:১৯, ২ মার্চ ২০২৬
কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদ উল্লাহ মিয়ানকে অবসরে পাঠানো হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়েছে, যেহেতু কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান (৫৭০৪)-এর চাকরিকাল ২৫ (পঁচিশ) বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে চাকরি হতে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাকে অবসর প্রদান করা হল।
বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন তিনি। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে প্রজ্ঞাপনে জানানো হয়।
এএইচ
আরও পড়ুন










