ঢাকা, বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬

দল-মত নির্বিশেষে ক্রীড়াঙ্গন গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১০, ২৬ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

দল-মত নির্বিশেষে দেশের ক্রীড়াঙ্গনকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হবে। জেলা, উপজেলা ও স্কুল পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।স্টেডিয়ামে পৌঁছালে ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধিরা তাদের স্বাগত জানান। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের উপস্থিতিতে গ্যালারিতে থাকা দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি