জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক শনিবার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ২২:৪৮, ২৭ মার্চ ২০২৬
আগামীকাল শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষের লেভেল-২-এ এই বৈঠক অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অপরদিকে এদিন বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারী দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে।
সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে বলে জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
এমআর//
আরও পড়ুন










