এসি বাসের ভাড়া নির্ধারণ করার প্রক্রিয়া শুরু হয়েছে: সড়ক পরিবহনমন্ত্রী
প্রকাশিত : ১৫:৪৭, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:৪৮, ২৯ মার্চ ২০২৬
শুধু নন এসি নয়, এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন,অতিরিক্ত ভাড়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেয়া হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ের সড়ক, মহাসড়ক বিভাগের সভা কক্ষে সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, যত্রতত্র হাইওয়েতে বাসের কাউন্টার থাকবে না। শতভাগ যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে ওঠাতে হবে। সব পাবলিক পরিবহনে জিপিএস ট্রাকিং সিস্টেম থাকবে। রুট পরিবর্তন, ওভারস্পিডসহ বিভিন্ন অনিয়ম জিপিএসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।
তিনি জানান, আগামী ঈদেও নিরাপদে যেন মানুষ বাড়ি ফিরতে পারে সেজন্য কাজ করছে সরকার।
সড়ক মন্ত্রী বলেন, সরকারি হিসাবে ঈদযাত্রার ১১ দিনে সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে মহাসড়কে ৪৭ জন, নৌপথে আচারজন রেলপথে ১৭ জন ও অন্যান্য দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়। আগের বছর ১৮৭ জনের মৃত্যু হয়েছিল। এসময় বৈঠক শেষে কয়েকটি সিদ্ধান্ত তুলে ধরেন মন্ত্রী।
এমআর//
আরও পড়ুন










