ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬

২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে বন্দরে ভিড়লো জাহাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৮, ৩ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

সিঙ্গাপুর থেকে আসা এমটি ইউয়ান জিং হে নামের একটি জাহাজ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো নবম জাহাজ। 

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে জাহাজটি ডলফিন জেটিতে নোঙর করেছে বলে জানিয়েছেন বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মোমিতা।

বন্দর সচিব সৈয়দ রফায়েত হামিম জানিয়েছেন, মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে শান গ্যাং ফা ঝান নামের আরেকটি জাহাজ শুক্রবার বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এছাড়া, দুটি বড় জাহাজ এলপিজি ও এলএনজি নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।  জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির প্রক্রিয়ায় থাকা তেল ও গ্যাসের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি