ঢাকা, শনিবার   ২৫ এপ্রিল ২০২৬

বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ২৪ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

বিগত দুই সরকারের ব্যর্থতায় শিশুদের হামের টিকা না দেওয়ার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকার এখন দেশব্যাপী হামের টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার দিকে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ঝটিকা পরিদর্শনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী উল্লেখ করেন, শুরুতে দেশের ৩০টি উপজেলায় কার্যক্রম শুরু করলেও গত ২০ এপ্রিল থেকে সারাদেশে পূর্ণাঙ্গভাবে টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে।দ্রুত সময়ে হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঝটিকা পরিদর্শনে গিয়ে মন্ত্রী গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে প্রত্যাহারের আদেশ দেন এবং তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি