ঢাকা, সোমবার   ০৫ অক্টোবর ২০২৬

নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ সিইসির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ৫ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

গণতন্ত্রকে সুসংহত করতে নারীদের কার্যকর ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সোমবার সকালে নির্বাচনে কমিশনের ইলেকটোরাল ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালায় এ কথা বলেন তিনি। 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ এখনও প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। নারীদের রাজনৈতিক ও নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

সিইসি বলেন, সংবিধানে রাষ্ট্রের সব ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ ও সুযোগের কথা বলা হয়েছে। তবে আইন ও নীতির পাশাপাশি নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সামাজিক সচেতনতা ও মানসিকতার পরিবর্তন প্রয়োজন। 

স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার। একইসঙ্গে নারী প্রার্থীর সংখ্যা বাড়াতে রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। 

গণতন্ত্রের স্বার্থে নারীদের শুধু ভোটার হিসেবে নয়, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের পর্যায়েও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি