ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

দেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৫, ৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দেশের শ্রীমঙ্গল অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের  বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। অধিদফতরের মতে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস বলেছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃহস্পতিবার সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। এদিন ঢাকায় সূর্যাস্ত হয় সন্ধ্যা ৫ টা ২৫ মিনিটে এবং আগামীকাল শুক্রবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬ টা ৪২ মিনিটে।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি