ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাত

প্রকাশিত : ১৫:৩০, ৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:৩০, ৭ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত নুয়েন কুং থুই। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাত হয়। শেখ হাসিনা রাষ্ট্রদূতকে জানান, ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের চেয়ে আরো জোরদার হয়েছে। এ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাংলাদেশে দায়িত্ব পালনকালে সরকারের পক্ষ থেকে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত। দু’দেশের সম্পর্ক আরো জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি