ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ১৭

প্রকাশিত : ১৫:৫৪, ১৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫৪, ১৭ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পৃথক সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর ও কালিহাতিতে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৭ জন। সিলেটের গোপালগঞ্জে বাস খাদে পড়ে মারা গেছেন আরো ২ জন। পুলিশ জানায়, শনিবার সকালে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের মির্জাপুরের ইচাইল এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ২জন নিহত হন। আহত হন ২০ জন। আগতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পর মারা যান আরো ৩ জন। এদিকে টাঙ্গাইলের কালিহাতিতে মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে ২জন নিহত হয়েছেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি