ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬

এশিয়ান হাইওয়ে নির্মাণ এই সরকারের চলতি মেয়াদে সম্পন্ন হবে বলে আশা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

প্রকাশিত : ২০:০৮, ৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ২০:০৮, ৭ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পদ্মা সেতুর মত এশিয়ান হাইওয়ে নির্মাণ এই সরকারের চলতি মেয়াদে সম্পন্ন হবে বলে আশা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। জাপানের সাথে দেশের বিভিন্ন স্থানে সেতু, টোল প্লাজা সহ উন্নয়ন কাজের পরামর্শক নিয়োগের চুক্তি সাক্ষর শেষে এ মন্তব্য করেন তিনি। স্ম্যাক ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড সহ ৫টি কোম্পানীর সাথে এই চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী সতেরটি সেতু, একটি টোল প্লাজা এবং দুটি এক্সেল লোড স্টেশন নির্মিত হবে। আড়াই হাজার কোটি টাকার এ প্রকল্পের বেশিরভাগ টাকা জোগান দিচ্ছে জাপান।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি