ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আরও এক কোটি ডোজ ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৭, ৩১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশকে আরও এক কোটি ডোজ ফাইজারের কোভিড টিকা অনুদান হিসাবে দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন টিকাসহ মোট তিন কোটি আশি লাখ টিকা ডোজ দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামীতে আরও টিকা দেবে দেশটি।

বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত হেলেন লাফেভ জানান, কোভিড সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার মাত্রা দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র। 

তিনি বলেন, ‘‘টিকা অনুদান দেওয়ার পাশাপাশি কোভিড মোকাবিলায় যুক্তরাষ্ট্র অব্যাহত সহযোগিতা দিচ্ছে বাংলাদেশকে। ইতোমধ্যে সাত হাজার স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া ও ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র।’’

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি