ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

কক্সবাজারে ‘বন্ধু শিশু’র পাঠ-কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত : ১৯:৪০, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৪০, ২২ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

কক্সবাজারে সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের সংগঠন ‘বন্ধু শিশু’র পাঠ-কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আলী হোসেন। অনুষ্ঠানে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, শব্দায়ন আবৃত্তি একাডেমী’র পরিচালক জসিমউদ্দিন বকুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ’সময় বক্তারা সবার মাঝে বই পড়ার আগ্রহ বাড়ানোর আহ্বান জানান। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমুল শিশুদের বই বিতরণ করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি