ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

জার্মান কাপ থেকে বায়ার্ন মিউনিখের বিদায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ৫ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

ফ্রেইবুর্গের বিপক্ষে ২-১ গোলে হেরে জার্মান কাপ থেকে বিদায় নিলো বায়ার্ন মিউনিখ।

আলিয়েঞ্জ অ্যারেনায় শুরুতে দাপট দেখায় বাভারিয়ানরা। গোলও পেয়ে যায় দ্রুত। ১৯ মিনিটের মাথায় যশুয়া কিমিছের বাড়ানো বলে দলকে এগিয়ে দেন ডাওট উপমেকানো। 

তবে বেশিক্ষণ বায়ার্নকে উল্লাস করতে দেয়নি ফ্রেইবার্গ। ৮ মিনিট পরেই ম্যাচে ফেরে তারা। প্রথমার্ধে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। 

দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কেউই। তবে ইনজুরি সময়ে বায়ার্ন ডি-বক্সে জামাল মুসিয়ালার ভুলে পেনাল্টি পায় ফ্রেইবুর্গ। 

সফল স্পটকিকে বভারিয়ানদের বিদায় ঘন্টা বাজান জার্মান ফরোয়ার্ড লুকাস হলার।

জার্মানির দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির সর্বোচ্চ ২০ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন। শক্তিতে প্রতিপক্ষের চেয়ে অনেক এগিয়ে তারা। ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধাও ছিল তাদের পক্ষে। কিন্তু দুর্বল প্রতিপক্ষ ভেবে শেষ পর্যন্ত হেরেই গেল থমাস মুলাররা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি