ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ৫ জুলাই ২০২৫ | আপডেট: ১৫:২৬, ৫ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। প্রথম ম্যাচ ৭৭ রানে হেরে ছিল টাইগাররা।

এ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। লিটন দাস ও তাসকিন আহমেদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শামীম হোসেন ও হাসান মাহমুদ।

শ্রীলংকার একাদশেও দুটি পরিবর্তন হয়েছে। মিলান রত্নায়েকে ও ইশান মালিঙ্গার জায়গায় সুযোগ পেয়েছেন দুনিথ ওয়েলালাগে ও দুসমন্থ চামিরা।

এখন পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে ৫৮ ম্যাচ খেলে মাত্র ১২টি জিতেছে বাংলাদেশ। পাশাপাশি ৪৪টিতে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান,  পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী, তানজিম হাসান, তানভীর ইসলাম, শামীম হোসেন, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ
চারিথ আসালঙ্কা (অধিনায়ক), নিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুসমন্থ চামিরা ও আসিথা ফার্নান্দো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি