ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে না ১৫ ক্লাব:হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৮, ৩০ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

হাইকোর্টের নির্দেশে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নিতে পারবে না ১৫টি ক্লাবের কাউন্সিলররা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পর্যবেক্ষণের জেরে বিসিবি নির্বাচনকে ঘিরে এবার নতুন করে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা । 

হাইকোর্টের এই নির্দেশে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সংশ্লিষ্ট ক্লাবের নামও রয়েছে । 

জানা যায়,শুরুতেই বিতর্ক ছিল এই ক্লাবগুলোর কাউন্সিলরশিপ নিয়ে। খসড়া ভোটার তালিকায় তাদের রাখা হয়নি। পরে ক্লাব কর্তাদের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তাদের কাউন্সিলরশিপ ফিরিয়ে দেয়। তবে মনোনয়ন গ্রহণ ও বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবার আদালতের নির্দেশে তাদের বাদ পড়তে হলো।

গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ডিওএইচএস ক্লাবের মতো পরিচিত ক্লাবও রয়েছে সেই ১৫টি ক্লাবের তালিকায়। এছাড়াও এক্সিউম ক্রিকেটার্স,ঢাকা ক্রিকেট একাডেমী,মোহাম্মদ ক্রিকেট ক্লাব,নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমী, পূর্বাচল স্পোর্টিং ক্লাব,ভাইকিংস ক্রিকেট একাডেমী, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমী, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব এবং আলফা স্পোর্টিং ক্লাবের কাউন্সিলরদের নামও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

এম আর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি