ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬

বিসিবি থেকে পদত্যাগ করলেন পরিচালক ইয়াসির ফয়সাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ২ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে তিনি বিসিবি সভাপতির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ডের পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

এদিকে একাধিক বোর্ড পরিচালকের পদত্যাগে কিছুটা চাপে পড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগসহ বেশ কিছু টুর্নামেন্ট নির্ধারিত সময়ে মাঠে না গড়ানোয় ক্রিকেটারদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। সবমিলিয়ে অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বোর্ড।

এমন পরিস্থিতিতে আবারও বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবি পরিচালকরা। আগামী ৪ এপ্রিল (শনিবার) সকাল ১১টায় মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। যেসব কর্মকর্তা সশরীরে উপস্থিত থাকতে পারবেন না, তারা অনলাইনে যুক্ত থাকবেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি